ন্যাশনাল ইউনিভার্সিটি কেমন? আমার কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া উচিত? National University নিয়ে কিছু কথা এবং এই কথাগুলো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আমি কিছু জিনিস লক্ষ্য করেছি যে ১.যারা অনার্স এ পড়ে তারা বলে Professional honours ভালো। ২.যারা Professional honoursএ পড়ে তারা বলে অনার্স ভালো। তারা তাদের অভিজ্ঞতা থেকেই বলে। কিন্তু দুই পক্ষ একটা Common কথা বলে যে National University ভালো না, Private University তে পড়া ভালো। ⬅️ এই মন্তব্যের উত্তর আমি নিচে দিয়েছি। ⬇️ আপনার উপর নির্ভর করে যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন। একটি ভালো Private University তে পড়তে গেলে আপনার ৪ বছরে ৪০০,০০০ থেকে ১৩,০০,০০০ টাকা খরচ হতে পারে (ইউনিভার্সিটি অনুযায়ী)। বিশেষ দ্রষ্টব্য : এমন Private University তে পড়বেন না যেটার সার্টিফিকেটের মান একদম নেই। চেষ্টা করবেন আপনি যে Private University তে পড়বেন সেটা যেন বাংলাদেশের মধ্যে Top 10 list এ থাকে। যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত (মানে আমার মত) তারা National University তেই পড়েন আপনার পছন্দের Subject অনুযায়ী। ...